০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

সুনামগঞ্জে নবনিযুক্ত সদর সার্কেল কর্মকর্তার যোগদান

হক বার্তা ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময়ঃ ০৭:৩৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • / ১৭৬ বার পড়া হয়েছে।

‎সুনামগঞ্জ সদর সার্কেলে নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। 

‎মঙ্গলবার (২৮ অক্টোবর) তিনি সুনামগঞ্জ জেলায় যোগদান করেন।

‎নবাগত কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানান জেলার পুলিশ সুপার মো. তোফায়েল আহাম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন এবং সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম।

‎অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা পূর্বে মাদারীপুর জেলায় সদর সার্কেল কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ৩৪তম বিসিএসের মাধ্যমে ২০১৬ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।

‎দায়িত্ব গ্রহণের পর তিনি সুনামগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

‎সুত্র – জেলা পুলিশ মিডিয়া।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সুনামগঞ্জে নবনিযুক্ত সদর সার্কেল কর্মকর্তার যোগদান

আপডেট সময়ঃ ০৭:৩৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫