০৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

বয়সসীমা পার, ভাইভাতেও অনুপস্থিত—চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রী

হকবার্তা ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময়ঃ ১২:৫১:২২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / ৪২ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট;

সুনামগঞ্জ ।। ১১ অক্টোবর ২০২৬

নাটোরের লালপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী পদে নিয়োগের চূড়ান্ত তালিকায় এমন এক প্রার্থীর নাম রয়েছে, যিনি মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নিতে পারেননি বলে দাবি করেছেন। বয়সসীমা অতিক্রম করায় তাকে ভাইভা না নিয়েই ফিরিয়ে দেওয়া হয়েছিল বলে জানান ওই প্রার্থী। তবে সম্প্রতি প্রকাশিত চূড়ান্ত ফলাফলে তার নাম থাকায় নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

চূড়ান্ত তালিকায় থাকা ওই প্রার্থীর নাম সোনিয়া খাতুন। তিনি আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম জেনেটের স্ত্রী।

খোঁজ নিয়ে জানা গেছে, তথ্য সংগ্রহকারী পদে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ছিল ৪০ বছর। তবে সোনিয়া খাতুনের জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, তার জন্ম ১৯৮৪ সালে। সে হিসাবে তার বয়স ৪২ বছর। বয়সসীমা অতিক্রম করায় ভাইভা দিতে গিয়েও তাকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি বলে দাবি করেছেন তিনি।

সোনিয়া খাতুন বলেন, আমার বয়স বেশি হওয়ায় ভাইভার দিন আমার মৌখিক পরীক্ষা নেওয়া হয়নি। পরীক্ষক জানান, বয়স ৪০ বছরের বেশি হওয়ায় ভাইভা নেওয়া সম্ভব নয়। এ কারণে আমাকে ফিরিয়ে দেওয়া হয়। তবে চূড়ান্ত ফলাফলে আমার নাম এসেছে।

এ বিষয়ে জানতে চাইলে লালপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা বলেন, বিষয়টি আমার জানা নেই। বিষয়টি কর্তৃপক্ষকে জানাব।

অন্যদিকে, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবীর হোসেন বলেন, বয়সসীমা অতিক্রম করা এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে না পারার পরও কীভাবে সোনিয়া খাতুনের নাম চূড়ান্ত তালিকায় এসেছে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

বয়সসীমা পার, ভাইভাতেও অনুপস্থিত—চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রী

আপডেট সময়ঃ ১২:৫১:২২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬