০৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

সাবেক চেয়ারম্যানপুত্রের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ, শাল্লায় চাঞ্চল্য

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ০১:৩৯:১১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / ৩১ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট;

সুনামগঞ্জ ।। ১১ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের হাওরে নৌকায় নারীদের নিয়ে অশালীন নাচ-গানের আয়োজন এবং এর প্রতিবাদ করায় সচিবালয়ে কর্মরত এক সরকারি কর্মকর্তাকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী এম টি এ রোমান।

অভিযুক্ত তোফায়েল তালুকদার আটগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম ইদ্রিস তালুকদারের ছেলে এবং বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আন্ নোমানের ভাতিজা।

স্থানীয় সূত্র ও জিডি সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর রাতে শাল্লার একটি হাওরে নৌকায় নারীদের নিয়ে অশ্লীল নাচ-গানের আয়োজন করা হয়। তোফায়েল তালুকদারের নেতৃত্বে আয়োজিত ওই অনুষ্ঠানের দৃশ্য তিনি নিজে ফেকসুকে লাইভ প্রচার করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওগুলো ছড়িয়ে পড়ার পর থেকেই পুরো এলাকায় তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

ভুক্তভোগী এম টি এ রোমান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সরব ছিলেন। তিনি ও স্থানীয়রা এই অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানালে তোফায়েল তালুকদার ক্ষিপ্ত হন। গত ৭ অক্টোবর তোফায়েল রোমানকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। যে ফোনালাপের রেকর্ড ভুক্তভোগীর কাছে সংরক্ষিত আছে।

জিডিতে আরও উল্লেখ করা হয়, গত ১৬ আগস্ট তোফায়েল তালুকদারের বড় ভাই তোফাজ্জল তালুকদারকে ইয়াবা ও চোলাই মদসহ পুলিশ আটক করে, যিনি বর্তমানে কারাবন্দি রয়েছেন। মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এবং সম্প্রতি হাওরের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তোফায়েল ও তার লোকজন রোমানকে এলাকাছাড়া করার হুমকি দেন। এমনকি তার বাবা এবং মা-বোনকে নিয়েও অত্যন্ত কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করা হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী এম টি এ রোমান বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার নানা অনিয়ম ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছি। সর্বশেষ হাওরে অশ্লীল নাচ-গানের প্রতিবাদ করায় আমাকে ও আমার পরিবারকে চরমভাবে হুমকি দেওয়া হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার এবং আমার পরিবারের নিরাপত্তা চাই।”

তবে নাচ-গানের আয়োজনের বিষয়টি স্বীকার করে অভিযুক্ত তোফায়েল তালুকদার বলেন, “এটি ভাসমানভাবে করা হয়েছে এবং এই আয়োজনে এলাকার ৪৩ জন যুবক যুক্ত ছিল। আমি ফেসবুকে লাইভ করেছি, এটাই আমার ভুল হয়েছে। তবে বর্তমানে আমার বিরুদ্ধে যা হচ্ছে, তা মূলত পূর্বশত্রুতার জেরে।”

এ বিষয়ে বর্তমান আটগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আন্ নোমান বলেন, “আমার ভাতিজা ফেসবুকে ভিডিওটি ছেড়েছে, বিষয়টি সত্য। তবে ঠিক কারা এই আয়োজনটি করেছে, সে বিষয়ে আমার সঠিক জানা নেই।”

স্থানীয় ইউপি সদস্য কামরুজ্জামান জানান, আয়োজকদের একটি বড় অংশ প্রভাবশালী মহলের সঙ্গে যুক্ত। এলাকায় এমন অবক্ষয়মূলক কর্মকাণ্ড ঘটলেও ভয়ে সাধারণ মানুষ অনেক সময় প্রতিবাদ করার সাহস পায় না।

এ প্রসঙ্গে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুহেল জানান, নৌকায় নৃত্য ও অশ্লীলতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ কাজ করছে। জিডির বিষয়ে স্থানীয় থানাকে আইনগত সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সাবেক চেয়ারম্যানপুত্রের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ, শাল্লায় চাঞ্চল্য

আপডেট সময়ঃ ০১:৩৯:১১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬