সুনামগঞ্জে (ইব্রাহিমপুর) হতে ৪২ বোতল ভারতীয় মদ ও মোটরসাইকেলসহ গ্রেফতার ২
- আপডেট সময়ঃ ০২:১৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- / ৪৩ বার পড়া হয়েছে।
হকবার্তা ডেস্ক রিপোর্ট;
সুনামগঞ্জ ।। ১১অক্টোবর ২০২৬
সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের এক অভিযানে সুরমা ইউনিয়ন থেকে আমদানি নিষিদ্ধ ৪২ বোতল ভারতীয় মদ ও একটি মোটরসাইকেলসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— সুনামগঞ্জ জেলার ৩নং সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের নুর হোসেন (৩৫) এবং একই এলাকার সোহাগ মিয়া (২৯)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর মডেল থানাধীন ৩নং সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানকালে দুই কার্টনে রক্ষিত ৪২ (বিয়াল্লিশ) বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয় এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে উক্ত দুইজনকে গ্রেফতার করা হয়।
সুনামগঞ্জ সদর মডেল থানার এক কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের এক অভিযানে সুরমা ইউনিয়ন থেকে আমদানি নিষিদ্ধ ৪২ বোতল ভারতীয় মদ ও একটি মোটরসাইকেলসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— সুনামগঞ্জ জেলার ৩নং সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের নুর হোসেন (৩৫) এবং একই এলাকার সোহাগ মিয়া (২৯)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর মডেল থানাধীন ৩নং সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানকালে দুই কার্টনে রক্ষিত ৪২ (বিয়াল্লিশ) বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয় এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে উক্ত দুইজনকে গ্রেফতার করা হয়।
সুনামগঞ্জ সদর মডেল থানার এক কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।