০৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

ইরানের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ০৭:২০:৪৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / ২০ বার পড়া হয়েছে।

ইরানের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত
তেহরানে আয়াতুল্লাহ খামেনির প্রতি শোক ও শ্রদ্ধা জানাতে অগণিত মানুষের ভিড়
ইরানের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত
হক বার্তা ডেস্ক ;৪জুলাই ২০২৬

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৃহস্পতিবার গভীর রাতে আয়াতুল্লাহ আলী খামেনির কফিন জনসাধারণের সামনে আনা হয়। সে সময় কান্নারত সমর্থকদের একটি বড় দল সেখানে উপস্থিত ছিল।
শোকগাঁথা গাওয়ার তালে তালে তারা দুলছিলেন এবং মাথায় আঘাত করছিলেন। এ সময় কফিনের ওপর থেকে ফুল ছুড়ে দেওয়া হয় জনতার দিকে।
শুক্রবার তার কফিন এবং তার সঙ্গে নিহত পরিবারের সদস্যদের কফিন শায়িত রাখা হয় সেই বৃহৎ নামাজের হলে, যা তার পূর্বসূরি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির সম্মানে নির্মিত হয়েছিল।
ইরানের জন্য খামেনির এই শেষ বিদায় অনুষ্ঠান এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের সমর্থনপুষ্ট ধর্মীয় শাসকগোষ্ঠী নিজেদের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষদের বিরুদ্ধে একটি যুদ্ধ থেকে টিকে যাওয়ার পর আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে।
আগামী কয়েক দিনের বড় শোকযাত্রাগুলোয় লাখো মানুষকে অংশগ্রহণে উৎসাহিত করতে কর্তৃপক্ষ পরিবহন, খাবার ও থাকার ব্যবস্থার পরিকল্পনা করেছে।
সব মিলিয়ে খামেনির প্রতি শোক জানাতে এক কোটি ২০ লাখ থেকে দুই কোটি মানুষের সমাগম হতে পারে বলে ইরানি কর্মকর্তারা ধারণা করছেন।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ইরানের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত

আপডেট সময়ঃ ০৭:২০:৪৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬