বিমানের পাইলট জামিল বিল্লাহ-র দক্ষতায় রক্ষা পেলেন বিমানের ৭১ যাত্রী ও ক্রু
- আপডেট সময়ঃ ১১:৩৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- / ৯৯ বার পড়া হয়েছে।
সৈকত নগরী কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ (১৬মে) দুপুর ১টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪৩৬ ফ্লাইটের উড্ডয়নের পরপরই চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
ফ্লাইটটিতে শিশুসহ ৭১ জন যাত্রী ছিলেন।
ফ্লাইটের পাইলট-ইন-কমান্ড ক্যাপ্টেন জামিল বিল্লাহ ও তার ক্রুদের দক্ষতা ও বিচক্ষণতায় দুপুর ২টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতারণ করে বিমানটি।
আজ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবিএম রওশন কবীর জানান, ফ্লাইট অবতরণের পর ক্যাপ্টেন জামিল বিল্লাহর দক্ষতা ও বিচক্ষণতায় যাত্রীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। কর্তৃপক্ষ জামিল বিল্লাহর এ দক্ষতায় মুগ্ধ। উনার রয়েছে ৮ হাজার ঘণ্টা ফ্লাইং অভিজ্ঞতা।
আরও বলেন, অবতরণের পরে ফ্লাইটের যাত্রীরা পাইলট, ক্রুদের প্রতি কৃতজ্ঞতা ও ইমারজেন্সি ল্যান্ডিংয়ের ব্যবস্থাপনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের প্রতি সন্তোষ্টি প্রকাশ করেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ এ বিষয়ে বিমানের চিফ অব সেফটি ক্যাপ্টেন এনাম তালুকদারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছে।
সু্ত্র:জাগোনিউজ













