০১:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ১২:৩২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / ১৬ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট;

সুনামগঞ্জ ।। ১০ অক্টোবর ২০২৬

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১০ অক্টোবর) সকালে তার মৃত্যু হয়।

হাসপাতাল ও পরিবারের সূত্রে জানা গেছে, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। দীর্ঘ দিন ধরে ভারতে অবস্থান করে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। সম্প্রতি তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে এবং মারাত্মক শ্বাসকষ্ট দেখা দেয়। পরিস্থিতির অবনতি হওয়ায় গত ৪ অক্টোবর তাকে অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের নিজ বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবন শেষে তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ও সক্রিয় ছিলেন।

চিকিৎসাধীন অবস্থায় কলকাতায় তার শেষমুহূর্তে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তবে তার মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনা হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানা যায়নি।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মৃত্যু

আপডেট সময়ঃ ১২:৩২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬