১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

জিলাপি নিয়ে মারামারি করে হাসপাতালে বিএনপি নেতা

হকবার্তা ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময়ঃ ১২:১২:০৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / ১৯ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট;

সুনামগঞ্জ ।। ১০ অক্টোবর ২০২৬

লক্ষ্মীপুরের কমলনগরে বিএনপি নেতা আলমগীর মোল্লার ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনার দুই দিন পর আলমগীর মোল্লা ও তাঁর পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন হামলার ঘটনায় অভিযুক্ত শাহাদাত হোসেন। মামলাটি প্রত্যাহার ও হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার চর লরেঞ্চ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অর্ধশতাধিক স্থানীয় বাসিন্দা অংশ নিয়ে চাঁদাবাজির মামলা প্রত্যাহার এবং হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে স্থানীয়দের দাবি, গত ২ অক্টোবর রাত ৮টার দিকে নবীগঞ্জ বাজারে জিলাপি বিতরণকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা আলমগীর মোল্লার সঙ্গে নুর মোহাম্মদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নুর মোহাম্মদ, তাঁর ছেলে মো. শাহাদাত হোসেন, মো. ফয়সাল ও আরাফাত হোসেনসহ কয়েকজন আলমগীর মোল্লার ওপর হামলা করেন বলে অভিযোগ করা হয়। এতে তিনি রক্তাক্ত ও গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার দুই দিন পর, ৪ অক্টোবর লক্ষ্মীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আলমগীর মোল্লা, তাঁর ছেলে মো. নোমান ও মেয়ের জামাতা মো. ওসমানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন শাহাদাত হোসেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জিলাপি নিয়ে মারামারি করে হাসপাতালে বিএনপি নেতা

আপডেট সময়ঃ ১২:১২:০৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬