১১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

পরীক্ষা শেষে সিলেটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ৩ স্কুলছাত্র নিহত

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ১০:৩২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / ১৫ বার পড়া হয়েছে।

পরীক্ষা শেষে সিলেটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ৩ স্কুলছাত্র নিহত

হক বার্তা ডেস্ক
: ০৬ জুলাই, ২০২৬

সংগৃহীত ছবি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পরীক্ষা শেষে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তিন স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত তিনজনই একই বিদ্যালয়ের সহপাঠী বলে জানা গেছে।

রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের রাধানগর-বাউরভাগ চা-বাগান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই জাফলং নয়াবস্তি গ্রামের মহরম মিয়ার ছেলে সাকিব আহমদ (১৬) নিহত হন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও নূরজাহান হাসপাতালে নেওয়া হলে রাতে চিকিৎসাধীন জাফলংয়ের ছৈলাখেল গ্রামের হাবিবুর রহমানের ছেলে রায়হান আহমেদ উরফে রাহুল (১৬) এবং লাখেরপাড় গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জয় (১৬) মারা যান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চলমান এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর তিন বন্ধু একটি পালসার মোটরসাইকেলে করে জাফলং চা-বাগান এলাকায় ঘুরতে যান। ঘোরাঘুরির একপর্যায়ে মোটরসাইকেলটির দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু হয়। বাকি দুজনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় রায়হান ও জয়ও মৃত্যুবরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক জানান, দুর্ঘটনায় তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। লাশ আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
সুত্র যুগান্তর

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

পরীক্ষা শেষে সিলেটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ৩ স্কুলছাত্র নিহত

আপডেট সময়ঃ ১০:৩২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬