০৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনামঃ
সুনামগঞ্জ শহরে জেলা প্রশাসন ও বিআরটিএসহ মোবাইল কোর্ট
হক বার্তা ডেস্ক রিপোর্ট :
- আপডেট সময়ঃ ০৮:৪৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
- / ১৭২ বার পড়া হয়েছে।
পবিত্র ঈদ উল আযহা ২০২৫ উদযাপন উপলক্ষে যাত্রী সাধারণের ঈদ পরবর্তী যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও বিআরটিএ, সুনামগঞ্জের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

আজ ১১ই জুন ২০২৫ তারিখ সুনামগঞ্জ পৌরসভার ইকবালনগর এলাকার ভার্ড চক্ষু হাসপাতালের সামনে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় পরিচালিত মোবাইল কোর্টে বিভিন্ন ধারা লঙ্ঘনের জন্য ১০ টি মামলা দায়ের করা হয়। এতে ৬৫০০/- (ছয় হাজার পাঁচশত) টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব হাসিবুল হাসান ডিও। অভিযানে সহায়তা প্রদান করেন জেলা বিআরটিএ’র মোটরযান পরিদর্শক জনাব সফীকুল ইসলাম রাসেল, পুলিশ বাহিনীর উপ-পরিদর্শক ও অন্যান্য। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।




















