ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময়ঃ ০৮:৫৬:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
- / ১৫১ বার পড়া হয়েছে।
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১৩০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী অন্তর দাসকে (২৫) গ্রেফতার করা হয়েছে।
মাদক ব্যবসায়ী অন্তর দাস সুনামগঞ্জ সদর থানাধীন ওয়েজখালী (মাঝেরহাটি) গ্রামের বাসিন্দা।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৯ অক্টোবর) বেলা সোয়া ২টার দিকে সুনামগঞ্জ থানাধীন ওয়েজখালী (মাঝেরহাটি) এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযানে অন্তর দাসকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানটি পরিচালনা করেন ডিবি পুলিশের এসআই মোঃ সাব্বির আহসান। তার সঙ্গে ছিলেন এএসআই সুদীপ চন্দ্র বিশ্বাস, এএসআই দিবাস চন্দ্র দাস এবং সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে পাঠানোর ব্যবস্থা প্রক্রিয়াধীন।


















