০৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে নান্দাইলে মসজিদের ইমাম আটক

হকবার্তা ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময়ঃ ০২:৪৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / ২৪ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট;

সুনামগঞ্জ ।। ০২ অক্টোবর ২০২৬

ময়মনসিংহের নান্দাইল উপজেলার একটি বৃদ্ধাশ্রমে আশ্রিত এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. রুবেল মিয়া (৩০) নামে স্থানীয় এক মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার ‘মাতৃছায়া বৃদ্ধাশ্রমে’ এই ঘটনা ঘটে।

আটক রুবেল মিয়া উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি স্থানীয় চৈতন কালী মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

ঘটনার বিবরণে মাতৃছায়া বৃদ্ধাশ্রমের পরিচালক রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর ইমাম রুবেল মিয়া বৃদ্ধাশ্রমের ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে তিনি আশ্রমে বসবাসরত ৩০ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীর কক্ষে গিয়ে তাঁকে ধর্ষণের চেষ্টা চালান বলে অভিযোগ ওঠে। ওই নারীর চিৎকারে আশ্রমের বাসিন্দা ও কর্মচারীরা এগিয়ে এসে রুবেল মিয়াকে হাতেনাতে আটক করেন। পরে স্থানীয়রা তাঁকে আটকে রেখে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়।

তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন আটক রুবেল মিয়া। তাঁর দাবি, বৃদ্ধাশ্রমে অবস্থানরত অসহায় বৃদ্ধ ও প্রতিবন্ধী বাসিন্দাদের সেবা ও দেখভালের উদ্দেশ্যেই তিনি সেখানে গিয়েছিলেন। কোনো ধরনের অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত নন বলে দাবি তাঁর।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। ভুক্তভোগী পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়ার পর আইনানুগ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে নান্দাইলে মসজিদের ইমাম আটক

আপডেট সময়ঃ ০২:৪৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬