১২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে ককটেল বিস্ফোরণ, উদ্ধার অবিস্ফোরিত বস্তু

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়ঃ ১১:৫২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / ০ বার পড়া হয়েছে।

হকবার্তা ডেস্ক রিপোর্ট;

সুনামগঞ্জ ।। ১০ অক্টোবর ২০২৬

রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের উত্তর-পশ্চিম গেটে এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে এই বিস্ফোরণ ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ককটেলসদৃশ আরও একটি অবিস্ফোরিত বস্তু উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, গভীর রাতে উত্তর-পশ্চিম গেটের কাছে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পরপরই সেখানে নিয়োজিত নিরাপত্তা কর্মী ও স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তন্নতন্ন করে তল্লাশি চালানোর সময় বিস্ফোরণস্থলের কাছেই ককটেলসদৃশ অপর একটি বস্তু অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে ফেলা হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন তেজগাঁও থানা-পুলিশ, বিশেষ শাখা (এসবি) এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রতিনিধি দল। তারা যৌথভাবে সংবেদনশীল এই এলাকার সার্বিক নিরাপত্তা খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় নমুনা আলামত হিসেবে সংগ্রহ করেন।

তবে এই বিস্ফোরণের পেছনে কার বা কাদের হাত রয়েছে এবং বিস্ফোরণটি ঠিক কী উদ্দেশ্যে ঘটানো হয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এ ছাড়া ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

তেজগাঁও থানা সূত্রে জানা গেছে, স্পর্শকাতর এই স্থানে ককটেল বিস্ফোরণ ও অবিস্ফোরিত বস্তু উদ্ধারের ঘটনায় থানায় ইতিমধ্যেই একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে ককটেল বিস্ফোরণ, উদ্ধার অবিস্ফোরিত বস্তু

আপডেট সময়ঃ ১১:৫২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬